গ্রীনসেল এগ্রো - লাউ বাগান

Investment Closed

গ্রীনসেল এগ্রো - লাউ বাগান

  • Agro Firm
  • Min Invest : 5000 TK
  • Greencell Agro
  • file-sign Date Finance
  • 3 Month
  • Min Invest : 5000 TK
বিনিয়োগের কারণ
স্বল্প সময়ের (৩ মাস) মধ্যে আকর্ষণীয় রিটার্নের সুযোগ
কৃষিভিত্তিক নিরাপদ ও বাস্তব প্রোজেক্ট (ফুলকপি উৎপাদন)
অভিজ্ঞ ব্যবস্থাপনায় পরিচালিত বিজনেস বক্সের নিজস্ব উদ্যোগ
নির্দিষ্ট প্রফিট শেয়ার মডেল (নিট প্রফিটের ২০% বিতরণ)
বিনিয়োগ সুরক্ষায় সিকিউরিটি চেক, লাইসেন্স ও চুক্তিনামা সুবিধা
সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছ মনিটরিং ও আপডেট
বার্ষিক উচ্চ ROI (৪০%+ সম্ভাবনা)
জরুরী প্রয়োজনে আগাম উত্তোলনের সুবিধা (শর্তসাপেক্ষ)
ব্যবসার সারসংক্ষেপ
গ্রীনসেল এগ্রো একটি আধুনিক কৃষিভিত্তিক উদ্যোগ, যেখানে পরিকল্পিতভাবে লাউ উৎপাদনের মাধ্যমে স্বল্প সময়ে লাভজনক ফলন অর্জনের লক্ষ্য নেওয়া হয়েছে। মানিকগঞ্জে ৭ বিঘা জমিতে প্রোজেক্টটি পরিচালিত হবে।

এই উদ্যোগটি বিজনেস বক্সের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত, যেখানে উন্নত চাষাবাদ পদ্ধতি, নিয়মিত তদারকি এবং বাজারভিত্তিক বিক্রয় কৌশল অনুসরণ করা হবে। বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছতা নিশ্চিত করতে সফটওয়্যারভিত্তিক মনিটরিং ও নির্ভরযোগ্য সিকিউরিটি ডকুমেন্টেশন প্রদান করা হবে।
নিরাপত্তা সারসংক্ষেপ
বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে সমপরিমাণ টাকার সিকিউরিটি চেক, বিজনেস বক্সের ট্রেড লাইসেন্স এবং উদ্যোক্তার জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। শেয়ারের পরিমাণ অনুযায়ী অফিসিয়াল প্যাড বা স্ট্যাম্পে চুক্তিনামা সম্পাদন করা হবে।

প্রয়োজনে কুরিয়ারের মাধ্যমে সকল সিকিউরিটি ডকুমেন্ট সরবরাহ করা হবে, যা বিনিয়োগকারীর আস্থা ও স্বচ্ছতা নিশ্চিত করে।
বিনিয়োগ ফেরত
প্রতিটি প্রোজেক্টের মেয়াদ ৩ মাস, যার শেষে বিনিয়োগকারীদের মূলধন ও প্রফিট একসাথে প্রদান করা হবে। যদি কোনো বিনিয়োগকারী মেয়াদ পূর্ণ হওয়ার আগে টাকা উত্তোলন করতে চান, তাহলে শুধুমাত্র মূলধন (প্রফিট ছাড়া) ফেরত দেওয়া হবে।

জরুরী প্রয়োজনে আগাম উত্তোলনের জন্য কমপক্ষে ১৫ দিন পূর্বে জানাতে হবে। সকল পেমেন্ট নির্ধারিত সময় ও প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন করা হবে, যাতে বিনিয়োগকারীরা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন।
বিস্তারিত বিবরণ

প্রোজেক্ট - গ্রীনসেল এগ্রো - সবজি বাগান।

প্রোজেক্টর ধরন- লাউ উৎপাদন।  

খামারের অবস্থানঃ মানিকগঞ্জ


মোট জমির - ৭ বিঘা

মোট শেয়ার - ৮০ টি

শেয়ার প্রতি ভ্যালু - ৫০০০ টাকা 


সময়সীমা - প্রতি ব্যাচ ৩ মাস এর আগে টাকা উত্তোলন করতে চাইলে প্রফিট বিহীন আসল ফেরত দেয়া হবে।

প্রফিট শেয়ার মডেলে - নিট প্রফিটের ২০% শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করা হবে। 


শেয়ার প্রতি সম্ভাব্য প্রফিট ৫৪০- ৫৭০

প্রজেক্ট ROI - ১০.২ % - ১০.৮%

বার্ষিক ROI - ৪০.৮% -  ৪৩.২%


বিনিয়োগ ফেরতঃ প্রজেক্ট শেষে প্রদান করা হবে। তবে জরুরী প্রয়োজনে ১৫ দিন আগে জানাতে হবে।


সিকিউরিটিঃ 

১। সমপরিমান টাকার সিকিউরিটি চেক

২। বিজনেস ট্রেড লাইসেন্সের কপি

৩। উদ্দ্যোক্তার জাতীয় পরিচয় পত্রের কপি

৫। ১-২০ টি শেয়ারের ক্ষেত্রে বিজনেস বক্সের পেডে চুক্তিনামা, 

৬। ৪০ এর অধিক  শেয়ারে ক্ষেত্রে ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তিনামা।

( চুক্তিনামার খরচ বিনিয়োগকারী বহন করলে যে কোন সংখ্যায় স্ট্যাম্পে চুক্তিনামা সম্ভব )


নোটঃ এটা বিজনেস বক্সের নিজস্ব প্রোজেক্ট। আমরা অফিসে এগ্রিমেন্ট কে উৎসাহিত করি তবে অপারগ হলে 

বিজনেস বক্সের প্রদত্ত অ্যাকাউন্ট এ টাকা ডিপোজিট করলে বিজনেস বক্স সিকিউরিটি ডকুমেন্ট সাইনিং সহ কুরিয়ার করে দিবে। 


যেহেতু বিজনেস বক্সের নিজস্ব প্রোজেক্ট সকল ধরনের বিনিয়োগ ঝুঁকি বিজনেস বক্স বহন করবে এবং 

সফটওয়্যারের মাধ্যমে বিনিয়োগ খাত ও লভ্যাংশ মনিটরিং করতে পারবেন।

মন্তব্য

এখন কি এভেইলেবল আছে?? ১টা শেয়ার নিতে চাই

Al Mamun
Tuesday, 29th of September, 2026 13:37 PM

Ami 2 ta share kal nibo.

Md. Tarequl Islam
Saturday, 19th of September, 2026 18:41 PM