গ্রীনসেল এগ্রো - আনারস বাগান

Investment Closed

গ্রীনসেল এগ্রো - আনারস বাগান

  • Agro Firm
  • Min Invest : 15000 TK
  • Greencell Agro
  • file-sign Date Finance
  • 14 Months
  • Min Invest : 15000 TK
বিনিয়োগের কারণ
দীর্ঘমেয়াদে উচ্চ রিটার্ন সম্ভাবনাসম্পন্ন কৃষিভিত্তিক আনারস উৎপাদন প্রকল্প
১৪ মাসে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত বিনিয়োগ চক্র
নিট প্রফিটের ৩০% শেয়ারহোল্ডারদের মাঝে বণ্টন ব্যবস্থা
সম্ভাব্য উচ্চ ROI (৪৮%–৬০%)
মাসিক অগ্রিম আয়ের সুযোগ (ঐচ্ছিক সুবিধা)
নিরাপত্তা চেক, ট্রেড লাইসেন্স ও আইনি চুক্তিনামার মাধ্যমে সুরক্ষা
অভিজ্ঞ ব্যবস্থাপনায় পরিচালিত ও সফটওয়্যারভিত্তিক স্বচ্ছ মনিটরিং
ঝুঁকি ব্যবস্থাপনায় বিজনেস বক্সের পূর্ণ দায়িত্বগ্রহণ ব্যবস্থা
ব্যবসার সারসংক্ষেপ
গ্রীনসেল এগ্রো একটি পরিকল্পিত কৃষিভিত্তিক আনারস উৎপাদন প্রকল্প, যা মানিকগঞ্জে ১০ বিঘা জমিতে পরিচালিত হবে। প্রায় ১০,০০০ আনারস চারা রোপণের মাধ্যমে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে ফলন নিশ্চিত করা হবে।

প্রকল্পটি বিজনেস বক্সের তত্ত্বাবধানে পরিচালিত, যেখানে সঠিক কৃষি ব্যবস্থাপনা, নিয়মিত মনিটরিং এবং বাজারভিত্তিক বিক্রয় কৌশল অনুসরণ করা হবে। বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ হিসাব, নিরাপদ কাঠামো এবং সফটওয়্যারভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তা সারসংক্ষেপ
বিনিয়োগ সুরক্ষার জন্য সমপরিমাণ টাকার সিকিউরিটি চেক, বিজনেস বক্সের ট্রেড লাইসেন্স এবং উদ্যোক্তার জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। শেয়ার অনুযায়ী অফিসিয়াল প্যাড বা স্ট্যাম্পে বৈধ চুক্তিনামা সম্পাদন করা হবে।

প্রয়োজনে সকল নিরাপত্তা ডকুমেন্ট কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করা হবে, যা বিনিয়োগকারীর আস্থা ও স্বচ্ছতা নিশ্চিত করে।
বিনিয়োগ ফেরত
গ্রীনসেল এগ্রো – আনারস বাগান প্রোজেক্টের মেয়াদ ১৪ মাস। প্রোজেক্ট শেষে বিনিয়োগকারীদের মূলধন ও প্রফিট একসাথে পরিশোধ করা হবে।

যদি কোনো বিনিয়োগকারী মেয়াদ পূর্ণ হওয়ার আগে টাকা উত্তোলন করতে চান, তাহলে শুধুমাত্র মূলধন (প্রফিট ছাড়া) ফেরত দেওয়া হবে, এবং এর জন্য কমপক্ষে ১৫ দিন পূর্বে অবহিত করতে হবে।

যারা মাসিক অগ্রিম প্রফিট গ্রহণ করবেন, তাদের ক্ষেত্রে সেই পরিমাণ প্রফিট প্রোজেক্ট শেষে চূড়ান্ত হিসাবের সাথে সমন্বয় করা হবে।
বিস্তারিত বিবরণ

প্রোজেক্ট - গ্রীনসেল এগ্রো - আনারস বাগান।

প্রোজেক্টর ধরন- ফল উৎপাদন।  

খামারের অবস্থানঃ মানিকগঞ্জ


মোট জমির - ১০ বিঘা

চারা রুপন - ১০০০০ টি (আনুমানিক)

মোট শেয়ার - ৪০ টি

শেয়ার প্রতি ভ্যালু - ১৫০০০ টাকা 


সময়সীমা - প্রতি ব্যাচ ১৪ মাস। আগে টাকা উত্তোলন করতে চাইলে প্রফিট বিহীন আসল ফেরত দেয়া হবে।

প্রফিট শেয়ার মডেলে - নিট প্রফিটের ৩০% শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করা হবে। 


শেয়ার প্রতি সম্ভাব্য প্রফিট ৮৪০০- ১০৫০০

বার্ষিক ROI - ৪৮% -  ৬০%


কেউ যদি অগ্রিম মাসিক প্রফিট নিতে চান তবে শেয়ার প্রতি মাসিক ৫০০ হারে 

বিজনেস বক্স প্রদান করে যাবে যা উক্ত প্রোজেক্ট শেষে মুল লভ্যাংশ থেকে সমন্বয় করা হবে।


বিনিয়োগ ফেরতঃ প্রজেক্ট শেষে প্রদান করা হবে। তবে জরুরী প্রয়োজনে ১৫ দিন আগে জানাতে হবে।


সিকিউরিটিঃ 

১। সমপরিমান টাকার সিকিউরিটি চেক

২। বিজনেস বক্সের ট্রেড লাইসেন্সের কপি

৩। উদ্দ্যোক্তার জাতীয় পরিচয় পত্রের কপি

৫। ১-১০ টি শেয়ারের ক্ষেত্রে বিজনেস বক্সের পেডে চুক্তিনামা, 

৬। ১০ এর অধিক  শেয়ারে ক্ষেত্রে ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তিনামা।

( চুক্তিনামার খরচ বিনিয়োগকারী বহন করলে যে কোন সংখ্যায় স্ট্যাম্পে চুক্তিনামা সম্ভব )


নোটঃ এটা বিজনেস বক্সের নিজস্ব প্রোজেক্ট। আমরা অফিসে এগ্রিমেন্ট কে উৎসাহিত করি তবে অপারগ হলে 

বিজনেস বক্সের প্রদত্ত অ্যাকাউন্ট এ টাকা ডিপোজিট করলে বিজনেস বক্স সিকিউরিটি ডকুমেন্ট সাইনিং সহ কুরিয়ার করে দিবে। 


যেহেতু বিজনেস বক্সের নিজস্ব প্রোজেক্ট সকল ধরনের বিনিয়োগ ঝুঁকি বিজনেস বক্স বহন করবে এবং 

সফটওয়্যারের মাধ্যমে বিনিয়োগ খাত ও লভ্যাংশ মনিটরিং করতে পারবেন।

মন্তব্য