Greencell Builders

Greencell Builders

  • Real Estate
  • Min Invest : 3000000 TK
  • Business Box Bangladesh
  • file-sign Equity Sharing
  • 5 Years
  • Min Invest : 3000000 TK
বিনিয়োগের কারণ
মধ্যবিত্তের আবাসন সমস্যা সমাধান ও একটি ফ্ল্যাটের স্বপ্ন পূরণ।
ব্যবসার সারসংক্ষেপ
মাত্র ১০ লক্ষ টাকায় জলসিড়ির পাশে ১১০০+ স্কয়ার ফিটের নিজস্ব ফ্ল্যাট, এটাই এই প্রজেক্টের সবচেয়ে বড় আকর্ষণ। ৪৮ মাসে ফ্ল্যাট হস্তান্তরের নিশ্চয়তা, বিলম্ব হলে মাসিক জরিমানা সুবিধা এবং কনভেনশন হল, মসজিদ, জিম, পার্ক, সুইমিংপুলসহ একটি পূর্ণাঙ্গ কমিউনিটি। সব মিলিয়ে এটি স্বল্প ঝুঁকিতে দীর্ঘমেয়াদি লাভজনক রিয়েল এস্টেট বিনিয়োগের একটি আদর্শ সুযোগ।

গ্রীনসেল বিল্ডার্স জলসিড়ি সূচনা একটি পরিকল্পিত রিয়েল এস্টেট বিনিয়োগ প্রজেক্ট, যেখানে স্বল্প মূলধনে আধুনিক আবাসন ও কমিউনিটি সুবিধা নিশ্চিত করা হয়। জমি রেজিস্ট্রি, নোটারাইজড চুক্তি ও আর্থিক সিকিউরিটির মাধ্যমে বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষিত রেখে দীর্ঘমেয়াদি মূল্যবৃদ্ধি ও নিরাপদ রিটার্ন প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ পরিচালিত হচ্ছে।
নিরাপত্তা সারসংক্ষেপ
এই বিনিয়োগ প্রজেক্টে বিনিয়োগকারীর সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি শেয়ারের বিপরীতে নির্ধারিত পরিমাণ জমি রেজিস্ট্রি করে দেয়া হবে। বিনিয়োগ চুক্তি ৩০০ টাকা মূল্যের স্ট্যাম্পে সম্পাদন করে নোটারি করা হবে। পাশাপাশি চুক্তিতে উল্লেখিত পরিমাণ সমমূল্যের চেক প্রদান করা হবে, যা বিনিয়োগের আর্থিক নিশ্চয়তা ও স্বচ্ছতা নিশ্চিত করে।
বিনিয়োগ ফেরত
যে কোনো বিনিয়োগকারী প্রয়োজনে চুক্তি বাতিল করে বিনিয়োগ থেকে বের হয়ে আসতে পারবেন। সে ক্ষেত্রে বিজনেস বক্সে লিখিত আবেদন করলে সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে জমাকৃত অর্থ ফেরতের ব্যবস্থা করা হবে। বিকল্পভাবে, পারস্পরিক আলোচনা সাপেক্ষে বিনিয়োগকারীর শেয়ার বা চুক্তি অন্য আগ্রহী ব্যক্তির কাছে হস্তান্তরের সুযোগও থাকবে। এতে বিনিয়োগকারী সহজ ও নিরাপদভাবে এক্সিট করতে পারবেন।
বিস্তারিত বিবরণ

১০ লক্ষ টাকায় শর্তসাপেক্ষে জলসিড়ির পাশে ১১০০+ স্কয়ার ফিটের নিজের একটা বাড়ি

প্রজেক্টের নাম: গ্রীনসেল বিল্ডার্স জলসিড়ি সূচনা।

ব্যবসার ধরন: রিয়েলএস্টেট 

প্রতিষ্ঠানের অবস্থানঃ রামপুরা কাঁচাবাজার, ঢাকা।

মোট শেয়ার: ৮০ টি

শেয়ার ভ্যালুঃ ১০ লক্ষ টাকা যা ৪ কিস্তিতে পরিশোধ যোগ্য।

শর্তঃ ১০ লাখ টাকায় ফ্ল্যাট পেতে করনীয় ধাপ সমূহ


১। ২ লক্ষ টাকা দিয়ে (জমির শেয়ার) বুকিং দিতে হবে

২। ৪ মাসের মধ্যে অবশিষ্ট ৮ লক্ষ টাকা পরিশোধ করতে হবে।

৩। জমির শেয়ার মুল্য পরিশোধ শেষে জমি রেজিস্ট্রি দেয়া হবে।

৪। ফ্ল্যাট প্রস্তুতের জন্য শেয়ার প্রতি ২০ লক্ষ টাকা ৪ বছরের জন্য বিনিয়োগ করতে হবে।

৫। ৪৮ মাস পর ফ্ল্যাট সহ ২০ লক্ষ টাকা বুঝে নিবেন।


ফ্ল্যাটের সাথে আরো যা পাবেন। 

এটা শুধু একটা ফ্ল্যাট না আপনি পাবেন একটা কমিউনিটি সেই কমিউনিটি তে থাকবে 

১। ৬০০০ স্কয়ার ফিটের একটা কনভেনশান হল।

২। ১২০০ স্কয়ার ফিটের একটা মসজিদ

৩। ১০০০ স্কয়ার ফিটের একটা জিম

৪। ছাদ সাজানো হবে একটা ছোট পার্কে যেখানে থাকবে একটা ছোট সুইমিংপুল ও একটা কফি কর্নার


** কেউ শর্ত অনুযায়ী বিনিয়োগ করতে না পারলে ৭০ হাজার টাকা হারে মাসিক কিস্তি সুবিধা নিয়ে 

    মোট ৪৮ কিস্তিতে ফ্ল্যাটের মুল্য পরিশোধ করতে পারবে। 

** চুক্তি বাতিল চাইলে বিজনেস বক্সের কাছে জমাকৃত টাকা ফেরত চেয়ে আবেদন করলে ৬০ দিনের মধ্যে সুরাহা করা হবে, 

    অথবা বিজনেস বক্সের সাথে আলোচনা সাপেক্ষে অন্যের কাছে হস্তান্তর করতে পারবে। 

** জমি রেজিস্ট্রি নেয়ার ৪ বছরের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দিতে না পারলে বুঝিয়ে দেয়ার আগ পর্যন্ত মাসিক ৭০ হাজার টাকা হারে জরিমানা প্রদান করা হবে 

** জমির পরিমাণ দেয়া হবে .৩ শতাংশ (মোট জমি আছে ২৪ শতাংশ শেয়ার হবে ৮০ টা ১১৫০ স্কয়ার ফিট ফ্ল্যাট দেয়া হবে)

    পুর্বগাঁও রুপগঞ্জ বসুন্ধরা জলসিড়ির সাথে।


বিনিয়োগ সিকিউরিটিঃ

১। ০.৩০ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেয়া হবে

২। ৩০০ টাকা সমপরিমান ষ্ট্যাম্পে বিনিয়োগ চুক্তি করে নোটারী করে দেয়া হবে।

৩। চুক্তি পত্রের সাথে সমপরিমাণ মুল্যের চেক প্রদান করা হবে যা চুক্তিতে উল্ল্যেখিত থাকবে।

মন্তব্য

good

md shazedur
Friday, 27th of March, 2026 16:42 PM